1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ঈশ্বরদীতে ‘বিউটিফুল ঈশ্বরদী’ গ্রুপের নতুন বছরের ক্যালেন্ডার উন্মোচন

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ঈশ্বরদীর_সৌন্দর্য_দেখুন’—এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘বিউটিফুল ঈশ্বরদী’–এর উদ্যোগে ২০২৬ সালের নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন গ্রুপের প্রধান উপদেষ্টা সাংবাদিক ওহিদুল ইসলাম সোহেল।
তিনি তার বক্তব্যে বলেন, ‘বিউটিফুল ঈশ্বরদী শুধু একটি ফেসবুক গ্রুপ নয়, এটি একটি সামাজিক আন্দোলনের প্ল্যাটফর্ম। এই গ্রুপ ঈশ্বরদীর সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
তিনি আরও বলেন, ‘সঠিক উদ্যোগ ও সদিচ্ছা থাকলে সামাজিক যোগাযোগমাধ্যম দিয়েও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বিউটিফুল ঈশ্বরদী গ্রুপ তার বাস্তব উদাহরণ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন রাজিব হোসেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ঈশ্বরদীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা। নতুন বছরের এই ক্যালেন্ডার আমাদের সেই পথচলায় অনুপ্রেরণা জোগাবে।’
এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের সক্রিয় সদস্য আব্দুল হাই নাহিদ, বকুল, মিজানুর রহমান, শাহিন, জেসমিন, রানা, ইমরান, ওমর ফারুক, রাসেল, মামুন, সৌরভ, আসাদ, আলমগীর, মিঠুন, মোজাম্মেল, হাশেম, রাব্বি, আল-আমিন, রকি, রবিন, মেহেদী, শামীমসহ শতাধিক সদস্য।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মাঝে নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয়। এ সময় সবাই ঈশ্বরদীকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.