বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ইংরেজি: চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকা থেকে চুরি হওয়া একটি একটি সিএনজি চালিত অটোরিক্সা পুলিশ বাঁশখালী উপজেলা এলাকা থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে পটিয়া পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের মুন্সেফ বাজারের পেছনের সড়ক থেকে অজ্ঞাতনামা চোর কর্তৃক সিএনজি অটোরিক্সাটি চুরি হয়। ঘটনার পরপরই পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় গত বুধবার গভীর রাতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম বাঁশখালী উপজেলা এলাকায় অভিযান চালায়। অভিযানে চুরি হওয়া সিএনজি অটোরিক্সাসহ মোঃ আলী (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের হেফাজত থেকে উদ্ধারকৃত সিএনজি অটোরিক্সাটির রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম-থ-১৪-১৯৭৬। সিএনজিটির আনুমানিক মূল্য দুই লাখ ৬৫ হাজার টাকা বলে জানায় পুলিশ। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক জানান, চোরাইকৃত সিএনজি উদ্ধারের পর গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।