1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স রুমে ফিস্টুলা বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহিন। কর্মশালায় নালিতাবাড়ী উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হয়।
সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিআইপিআরবি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনএফপিএ সহযোগিতা প্রদান করে।
দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ সেলিম মিয়া, পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি বিধান চন্দ্র, সহকারী পরিচালক ডা: পীযূষ চন্দ্র সূত্রধর, গাইনী কনসালট্যান্ট ডা: হাসিনা তুলে ফেরদৌস লোপা, মেডিকেল অফিসার ডা: আহসানুল হাবিব, নালিতাবাড়ি উপজেলা হাসপাতালের ইউএইচএফপিও ডাঃ তাওফিক আহমেদ, ইউএফপিও প্রবাল সরকার পার্থ প্রমুখ।
তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই নালিতাবাড়ী উপজেলাকে ফিস্টুলা ফ্রী ঘোষণা দেওয়া সম্ভব হয়েছে বলে বক্তারা জানান।
আলোচনা শেষে নালিতাবাড়ী উপজেলার ইউএইচএফপিও এবং ইউএফপিও মহোদয়ের হাতে কাজের স্বীকৃতিস্বরুপ সম্মাননা তুলে দেওয়া হয়।
পাশাপাশি উপস্থিত অতিথিরা নালিতাবাড়ি উপজেলার দুই মায়ের হাতে রিহ্যাবিলিটেশন সাপোর্ট হিসাবে নগদ টাকা তুলে দেন।
আলোচনা সভায় জানানো হয়, ২০০৩ সাল থেকে জাতিসংঘ আন্তর্জাতিকভাবে ফিস্টুলামুক্ত দিবস পালনের সিদ্ধান্ত নেয়। বর্তমানে বিশ্বে প্রায় ১০ লাখ নারী ফিস্টুলা রোগে ভুগছেন। বাংলাদেশে এই সংখ্যা প্রায় ২০ হাজার এবং প্রতিবছর প্রায় ২ হাজার নতুন রোগী যুক্ত হন। ফিস্টুলা রোগ প্রতিরোধে সামাজিক সচেনতনতা বৃদ্ধির সঙ্গে বাল্যবিবাহ রোধ ও কমবয়সে গর্ভধারণে নিরুৎসাহিত করা এবং নিরাপদ প্রসবের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
সভায় সিআইপিআরবি’র জেলা কো-অর্ডিনেটর শারমিনা পারভীন জানান, শেরপুর জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ জন ফিস্টুলা রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জনকে উন্নত চিকিৎসা প্রদান করা এবং ২ জনকে জাতীয় ফিস্টুলা সেন্টারে পাঠানো হয়েছে। চিকিৎসাশেষে ১৪ জন মাকে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে।
কর্মশালায় জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা এবং উপকারভোগী মায়েরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.