বরিশালের আগৈলঝাড়া উপজেলা পয়সারহাট বাজারের পাশে পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসহীন নেত্রী। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের নেতৃত্ত দেওয়া গনতন্ত্রের মা গত ৩০/১২/২৫ ইং সকাল ৬ ঘটিকার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।। গতকাল ৩১/১২/২০২৫ইং তারিখ মানিক মিয়া এভিনিউ তে বাদ যোহর মুসলিম বিশ্বের সব চাইতে বড় জানাযা অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার। তারই ধারাবাহিকতায় ঢাকার সাথে মিল রেখে আগৈলঝাড়া পয়সারহাটে ৯নং ওয়ার্ড বিএনপি সার্বিক সহযোগিতায় গায়েবানা জানাযার নামাযের লাইভ সম্প্রচারের যুক্ত হয়ে বেগম খালেদা জিয়ার জানাযার নামায অনুষ্ঠিত হয়। বয়স্ক এলাকা বাসির অনুরোধে রাজিউল হাসান খান (বাবু)হান্নান শেখ,রোমান সিকদার,মোঃওয়ালিদ,এর তত্তাবধানে এই গায়েবানা জানাযার নামাযের আয়োজন করা হয়।জানাযার নামাযে উপস্থিত ছিলেন ২নং বাকাল ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম সরদার,মোঃজাকারিয়া খান,বাকাল ইউনিয়ন ওয়ার্ড বিএনপি নেতা বাবুল সিকদার, আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মোঃরাছেল, মোঃআলী আশরাফ,আগৈলঝাড়া উপজেলা মৎস দলের সদস্য সচিব মোঃশাহিন হাওলাদার সহ আরো অনেক নেতা কর্মী বৃন্দ।