1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান ও.পি.এ’র

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে আজ রাতে আতশবাজি ও ফানুস না উড়ানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ)। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনটির প্রচার ও গণসংযোগ বিভাগ প্রধান সোহাদ হোসেন প্রান্ত ও.পি.এ’র পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, নতুন বছর উদযাপন উপলক্ষে আতশবাজি ও ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি পায়, পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় এবং শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষসহ পাখি ও অন্যান্য প্রাণীকুল ক্ষতির সম্মুখীন হয়। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এসব কার্যক্রম ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উৎসব উদযাপন করাই সভ্য সমাজের পরিচয়। দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে সচেতন আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আনন্দ যেন কোনোভাবেই কারও জান-মাল ও পরিবেশের জন্য বিপদের কারণ না হয়।
বিবৃতির শেষে জানানো হয়, অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ) বিশ্বাস করে—সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধের মাধ্যমেই একটি নিরাপদ, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.