সিলেট জেলার বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৮,০০০ (আটানব্বই হাজার) শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন বিড়ি’ উদ্ধার, ১টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ এবং ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মাননীয় কাজী আখতার উল আলম, পুলিশ সুপার, সিলেট মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলী এর সার্বিক সহযোগিতায় এসআই (নিঃ) হোসাইন মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অত্র থানাধীন চারখাই ইউনিয়নের সাচান এলাকায় জকিগঞ্জ–সিলেট আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্ট চলাকালে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে উক্ত ৯৮,০০০ শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়ি উদ্ধার করা হয় এবং অটোরিকশাটি জব্দ করা হয়। এ সময় আবিদ আহমদ (২২), পিতা- কয়েছ আহমেদ, সাং- উত্তর কানিশাইল, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মামলা নং-১৪, তারিখ- ২৭/১২/২০২৫ খ্রি., The Special Powers Act, 1974 এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধিমোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।