1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

মুরাদনগরে বিএনপি’র প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়নপত্র জমা

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

কুমিল্লার মুরাদনগরে বাবা-মা ও পূর্বপুরুষের কবর জিয়ারত শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জন্য এই মনোনয়নপত্র দাখিল করেন।
এদিন বিকেল ৩টায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, প্রার্থীর ভাই কাজী জুন্নুন বসরী ও কাজী শাহ আরেফীন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দিয়ে কাজী কায়কোবাদ বর্তমান নির্বাচনী পরিবেশকে স্বস্তিদায়ক বলে উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আল্লাহ যেহেতু জালিম সরকারকে বিদায় করেছেন, ইনশাআল্লাহ আমাদেরকেও বিজয় দান করবেন।”
এ সময় তিনি একটি ইসলামি দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ধরেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান। পাঁচবারের এই সাবেক সংসদ সদস্যকে দেখতে আসা জনতার ভিড় লক্ষ্য করে তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার এবং জনসমাগম এড়িয়ে সুশৃঙ্খল থাকার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.