1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) ত্রাণ বিতরণ ২০২৪

  • আপডেট সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৯৯ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা থেকে প্রায় ৫০ কিলোমিটার দুরে আশাশুনি উপজেলার প্রতাপ নগরে কপোতাক্ষ নদীর তীরবর্তী এলাকার ২০০ টি পরিবারের মধ্যে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর ত্রান সামগ্রী পৌছে দেওয়া হয়।

গতকিছুদিন পূর্বে ঘুর্নিঝড় “রিমালে” বাংলাদেশের বহু অঞ্চল ক্ষতিগ্রস্থ হয়।

এরমধ্যে সাতক্ষীরা জেলা অন্যতম।
নদী তীরবর্তী অঞ্চল হওয়ার কারনে আশাশুনি উপজেলার প্রতাপ নগর এলাকা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং সেখানকার বেশিরভাগ ঘরবাড়ি নষ্ট হয়ে যায়।

বিওয়াইসিএফ কর্তৃক ঘরবাড়ি নষ্ট হওয়া বেশিরভাগ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম

(বিওয়াইসিএফ) এর সম্মানিত চেয়ারম্যান জনাব শাহ মজিবুল হক এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ সারওয়ার আলম মিতুন সহ ত্রান বিতরনে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় সহ সভাপতি জনাব আ.ন.ম মন্জুরুল ইসলাম ভূইয়া , কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাসুক মেহেদী , কেন্দ্রীয় সহ-ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত সহ কয়েকজন কেন্দ্রীয় সদস্য এবং সাতক্ষীরা সরকারি কলেজের ক্যাডেট ও আশাশুনি সরকারি কলেজের ক্যাডেটরা।
ক্ষতিগ্রস্ত এলাকায় ২০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের নিকট ত্রান সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.