1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ময়মনসিংহ-৬ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন জামাত মনোনীত জোটের প্রার্থী, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও দশ দলীয় জোটের হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন মনোনয়ন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার হাত থেকে তিনি তার মনোনয়নপত্র জমা দেন । মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাহাবুব রশিদ ফরাজী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ.এম.জোবায়েরসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।’

তিনি আরও বলেন, ‘ফুলবাড়িয়ার মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি প্রত্যাশা করে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়তেই আমরা বদ্ধপরিকর।’

অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন একজন জনবান্ধব ও উন্নয়নবান্ধব নেতা। যিনি গত আড়াই বছরে ম ফুলবাড়ীয়ার জন্য প্রাশ দেড় শতাধিক টিউবওয়েল দিয়েছে ফুলবাড়ীয়ার জনগণকে(ব্যক্তিগত ও সরকারি স্পেশাল সুপারিশের মাধ্যমে), এছাড়াও ২.সরকারি অফিস গুলোতে সুপারিশের মাধ্যমে ৯০টি মসজিদ মাদ্রাসায় ৪৫হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত অনুদান এর ব্যবস্থা করেছে।(এর মধ্যে ব্যক্তিগত অনুদানও রয়েছে) ৩.ব্রীজ নির্মাণ রাস্তা মেরামত এ প্রায় ১০লক্ষাধিক টাকার অনুদান দিয়েছে ব্যক্তিগত পক্ষ থেকে। ৪.জনগণের দূর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ৪০এর অধিক ফ্রি মেডিকেল কার্যক্রম এর মাধ্যমে স্বাস্থ্য সেবা সহজিকরণে কাজ করেছে।৫.৩টি অসহায় পরিবারে গৃহ নির্মাণ করে দিয়েছেন।৬.তরুণদের মাদক থেকে দূরে রাখতে প্রায় ৩শতাধিক খেলাধুলার আয়োজন করা হয়েছে। ৭.বেশ কয়েকজন অসহায় ব্যক্তিকে আর্থিক ভাবে সহযোগিতা করা হয়েছে।৮.ফুলবাড়ীয়ার বেশ কিছু রাস্তার সুপারিশ করেছেন যা ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং বেশ কিছু প্রক্রিয়াদিন,৯.ফুলবাড়ীয়ার ১২৬ টি ওয়ার্ডে ৭হাজার এর অধিক কম্বল বিতরণ করা হয়েছে, ১০.ফুলবাড়ীয়ার ১২৬ টি ওয়ার্ডে গড়ে ১০-১২ বার(আনুমানিক) সফর করেছেন,গণসংযোগ করেছেন, জনগণের সাথে সমস্যা, সম্ভাবনা নিয়ে কথা বলেছেন,১১. ২শতাধিক মানুষের জানাজা নামাজে উপস্থিত হয়েছেন,১১.অসংখ্য মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন। সুপারিশ এর মাধ্যমে বেসরকারি চাকরি, পেনশনের টাকা উঠাতে পারছে না এমন ব্যক্তি, অসুস্থ রোগী,বিসিএস শিক্ষকদের পদোন্নতি ইত্যাদি সহ বিভিন্ন সমস্যায় তার স্বরনাপন্ন হলে তিনি হাসি মুখে ফজরের পর থেকে রাত বারোটা ননস্টপ কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে ১০ দল সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন মনোনয়ন পত্র জমা দেওয়ায় আসনটিতে জোটের মনোনয়ন বঞ্চিত হয়ে ফুলবাড়ীয়া আসন ছেড়ে ভিন্ন আসন থেকে নির্বাচন করবেন এনসিপি নেতা জাবেদ রাসিন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.