1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ইতালিতে প্রবাসীদের জন্য নতুন সেবা প্ল্যাটফর্ম উনাস

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভাষাগত ও আইনগত জটিলতা নিরসনে যাত্রা শুরু করেছে উনাস (ইউনিয়ন ন্যাশনাল সার্ভিস)।

গত শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ইতালির ভিছেন্সা শহরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উনাস’র প্রথম শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভাষা সহায়তা, আইনসংক্রান্ত পরামর্শ, দালিলিক কাজসহ বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার আব্দুল্লাহ আল কাফি (রিপন), কামরুল ইসলাম বর্ষণ, সুমাইয়া আক্তার ও রাজিব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির পাশাপাশি স্থানীয় ইতালিয়ান নাগরিকরাও উপস্থিত ছিলেন।

ইতালিতে প্রায় আড়াই লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী বসবাস করলেও ইতালিয়ান ভাষা ও প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতার কারণে অনেকেই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন। এই বাস্তবতা থেকেই প্রবাসীদের পাশে দাঁড়াতে উনাস তাদের কার্যক্রম শুরু করেছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতে ইতালির বিভিন্ন শহরে উনাস’র শাখা সম্প্রসারণের মাধ্যমে প্রবাসীদের আরও সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.