1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বিএনপি সংখ্যা লঘু বিশ্বাস করে না, এদেশে কেউই সংখ্যা লঘু নয়, মাতুয়া মহা উৎসবে, সেলিমুজ্জামান সেলিম

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় হিন্দু মাতুয়া মতাবলম্বীদের আয়োজনে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, রোগমুক্তি কামনায় মহোৎসব ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নে সনাতনধর্মাবলম্বীদের মাতুয়া মতোদর্শের অনুসারীদের আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহোৎসব ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আগত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিএনপি কখনই সংখালঘু শব্দে বিশ্বাস করেনা, বিএনপি একটা কথাই বিশ্বাস করে আমরা বাংলাদেশী আমাদের পরিচয় একটাই, বিগত ষোল সতের বছর আমরা কোন সঠিক বিচার পাইনি তাই আপনারা আপনাদের বাড়ীতে থাকবেন আপনারা আপনাদের খাবার খাবেন কেন কেউ অত্যাচার করতে আসলে তা প্রতিহত করতে পারেন না, আজ থেকে আমি আপনাদের পাশে আছি, পাশেই থাকব, আমি আপনাদের কাছে একটি করে ভোট ভিক্ষা চাই, আপনারা যদি আপনাদের ধর্মীয় নিরাপত্তা চান, আপনাদের জীবনে সামাজিক নিরাপত্তা চান, আপনারা যদি স্বাধীন ভাবে বাঁচতে চান তাহলে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষ প্রতিকেই দিবেন।
আপনার স্বাধীনতা আপনাকেই রক্ষা করতে হবে, আপনার স্বাধীনতা ভোগ করতে গিয়ে কোথাও যদি বাঁধা প্রাপ্ত হন তাহলে আমি আপনাদপর পাশে আপনাদের সন্তান হিসাবে আপনাদের পরিবারের একজন হয়ে আপনাদের পাশেই থাকব। আমাদের দল, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান ভেদাভেদ করেন না, অতএব আপনারা নিজেদেরকে সংখ্যালগু ভাববেন না।
অনুষ্ঠানে শুভ উদ্ধবোধক মহা মাতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর (শিবু), উপজেলা বিএনপির সদস্য মাতুয়া শ্রী রানা ঠাকুর এর সঞ্চালনায় এবং উজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু দিনেশ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বাবু প্রভাস বাকচী, বুবু অশোক মৃধা সাবেক চেয়ারম্যান কাশালিয়া, মনোরঞ্জন বিশ্বাস, শন্তোস বাড়ৈ সাবেক চেয়ারম্যান কাশালিয়া, ), মঙ্গলদীপ প্রঐ্জলন করেন মাতুয়া শ্রী জটাধর গোসাই।

দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সাবরিনা শুভ্রা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আপনাের আতিথেয়তা প্রমাণ করে আপনারা আমাের সাথে আছেন, বিগত দিনে একটি সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও, এই অবহেলিত রাস্তা-ঘাট, ব্রীজ কালভাট সহ এ অঞ্চলের যে সমস্যা গুলো রয়েছে, আপনাদের মূল্যবান ভোটে বিএনপি মনোনীত প্রার্থী, আমার স্বামী জনাব সেলিমুজ্জামান সেলিম নির্বাচিত হলে আমাদের নিজ উদ্যোগে সমাধান করে দেব।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক পৌর বিএনপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, সহ সভাপতি রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সেন্টু শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও মাতুয়া ধর্ম গুরু বাবু হরিচাঁদ ঠাকুর ও বাবু গুরুচাঁদ ঠাকুর এর ভক্তবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.