২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩১/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন খোপড়া পাড়া গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় বিজিবি টহলদল নিম্নেবর্ণিত ০৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয় মর্মে জানাগেছে।
ক। মোঃ আলম (২৫), পিতা-মোঃ সাইফুদ্দিন, গ্রাম-জামুন মশালডাঙ্গি, পোষ্ট-আমগাঁও। খ। মোঃ মুনির আলী (২৪), পিতা-মোঃ মোস্তফা, গ্রাম-পাঁচঘড়িয়া পিপল ডাঙ্গি, পোষ্ট-মন্নাটুলীহাট। গ। মকলেস (২১), পিতা-মোঃ আতাউর রহমান, গ্রাম-পাঁচঘড়িয়া পিপলডাঙ্গি, পোষ্ট-মন্নাটুলীহাট। ঘ। মোঃ ওয়াসিম (২০), পিতা-মোঃ রফিজ উদ্দিন, গ্রাম-ভেটনা, পোস্ট-আমগাঁও। ঙ। মোঃ নুর আলী (২০), পিতা-মোঃ নুর ইসলাম, গ্রাম-বনগাঁও, পোস্ট-গেদুড়া। চ। মোঃ জুবায়ের হোসেন (১৯),পিতা-মোঃ নুরুল ইসলাম, গ্রাম-কলেজ পাড়া, পোষ্ট-কামারপুকুর। ছ। মোঃ হাবিবুর রহমান (১৮), পিতাঃ-মোঃ লিয়াকত আলী, গ্রাম-জামুন মশালডাঙ্গি, পোষ্ট-আমগাঁও সকলের থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও।
আটককৃতদের বাংলাদেশী নাগরিকত্ব যাচাই করতঃ তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কাজের সন্ধানে ০৭ (সাত) মাস পূর্বে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল বলে জানিয়েছেন বিজিবি ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে বিজিবি নিরবিচ্ছিন্নভাবে অভিযান কার্যক্রম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক এলাকার সবাইকে অনুরোধ করেছে।