1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

নড়াইল ২ আসনে নির্বাচিত হতে পারলে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া সহ ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন লায়ন মোঃ নুর ইসলাম 

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দেশব্যাপী প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে বেশ আগে।
সেই তালিকার বাহিরে নয় নড়াইল ২ আসনও অনেক আগে থেকেই জমে উঠেছে নড়াইল ২ আসনের সকল রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারণা যেমন ২৫ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা অব্দি নির্বাচনী প্রচারণা চালায় বাংলাদেশ গণ অধিকার পরিষদ থেকে মনোনীত নড়াইল ২ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী লায়ন মোঃ নুর ইসলাম।
এদিন দেখা যায় প্রার্থী লায়ন মোঃ নুর ইসলাম একেবারে কম সংখ্যক নেতাকর্মী নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন এবং মধুমতি নদীতে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া এলাকা ইতনা ইউনিয়নের ভোটারদের কাছে ছুটে যান, ভোট দোয়া ও সমর্থন চান ভোটাদের কাছে।
এবং তিনি নির্বাচিত হলে পাইপ লাইনের মাধ্যমে নড়াইলের প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়াসহ রাস্তাঘাট উন্নয়ন এবং নদী ভাঙ্গন কবলিত এলাকার জন্য স্থায়ী সমাধান আনার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।
২৫ ডিসেম্বর সকালে প্রথমেই নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন মোঃ নুর ইসলামের অনুপস্থিতিতে সংগ্রহ করা মনোনয়ন ফরম লায়ন মোঃ নুর ইসলামের হাতে তুলে দেন, লায়ন মোঃ নুর ইসলাম তার অনুপস্থিতিতে মনোনয়ন ফরম সঠিকভাবে সংগ্রহ করার কারণে টিপু শেখ ও নড়াইলের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

সকাল থেকে শুরু করে সন্ধ্যা অব্দি এদিন বিরতিহীন ভাবে চলে ইতনা ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলা।
এদিন লায়ন মোঃ নুর ইসলাম শোনেন ভোটারদের সুখ দুঃখের কথা, ভোটারদের জানান তার পরিকল্পনার কথা।
ইতনা ইউনিয়নের সব কটি বাজারে চায়ের আড্ডায় বসতে দেখা যায় এ নেতা কে।
ইতনা ইউনিয়নের গোটা এলাকা ঘুরে তিনি গণমাধ্যম কে জানান আমি আজ মানুষের চোখে আমার জন্য যে ভালোবাসা দেখলাম, এই ভালোবাসা কিছুটা ফিরিয়ে দিতে হলেও আমার এ এলাকার জন্য কাজ করতে হবে তাই আমি নড়াইল ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এই এলাকার জন্য আমার সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.