1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

লালমনিরহাটে পাওনা টাকা নিয়ে বন্ধু অপর বন্ধুকে কুপিয়ে হত্যা।।

  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯৪ দেখেছেন

এস.এম শহিদুল ইসলাম(বাবলু), নিজস্ব সংবাদদাতাঃ

লালমনিরহাট আদিতমারী উপজেলায় বন্ধুর কাছে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগে মধু চন্দ্র (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আদিতমারী থানা পুলিশ।

অভিযুক্ত মধু রায় আদিতমারী থানাধীন ভাদাই ইউনিয়নের রুহানীনগর এলাকার মৃত সুবাশ চন্দ্রের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের রুহানী নগরে সতিনদীতে থেকে স্কুলছাত্র ফরহাদ আলীর (১৬) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ।সে সময় সেখানে উপস্থিত থাকা জনতার সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

মৃত স্কুলছাত্র ফরহাদ একই ইউনিয়নের শীববাড়ি এলাকার গরু ব্যবসায়ী শাহাজান আলীর ছেলে।
সে আদিতমারী উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা যায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়,‌ মধু রায়ের বাবার একটি মোটরসাইকেল ছিল। সেই মটরসাইকেলটি পাশের গ্রামের শীববাড়ির বন্ধু ফরহাদের কাছে বিক্রি করেন। সেই মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি স্কুলছাত্র ফরহাদ। ছেলের সন্ধান না পেয়ে আদিতমারী থানায় মৌখিক জানান ফরহাদের বাবা। পরে ফরহাদের ব্যবহৃত মোবাইল ফোনটি মধু রায়ের কাছে পায় পুলিশ। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার দুপুরে মধুর দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে অস্ত্র (দা) ও নদী থেকে ফরহাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.