1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

ময়মনসিংহের শিল্প, সাংস্কৃতি,সামাজিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিটি কর্মচারীর ভূমিকা গুরুত্বপূর্ণ- অতিঃ বিভাগীয় কমিশনার বাসেত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত বলেছেন, ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় শহর। শিল্প, সাংস্কৃতি, কৃষি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিটি কর্মকর্তা কর্মচারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন হবে জনগণের সেবাস্থল—যেখানে জনসেবা, ন্যায়বিচার, স্বচ্ছতা ও মানবিক মর্যাদা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, মাদক, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের সকল বিভাগীয় দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে আয়োজিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় ময়ময়সিংহ রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগের অন্তর্গত চার জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, মশা নিধনে ৩৩ ওয়ার্ড জুড়ে ক্রাশ প্রোগ্রাম, যানজট ও পার্কিং সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ, অবৈধ অটো রিকশা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম, মাইকিং, প্রচার, লার্ভিসাইড, এডাল্টিসাইড কার্যক্রম চলমান, ফলে ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি বলেন, শহরে পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।এ বছর ডেঙ্গু রোগে ময়মনসিংহে ২৯ জন মারা গেছে। সমন্বিত উদ্যোগ গ্রহণের ফলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি নিম্নমুখী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, লক্ষ্যমাত্রার চেয়ে অধিক মাত্রায় ধান চাষ হয়েছে এবং শতভাগ কর্তন হয়েছে। এছাড়াও সরিষা আবাদ বৃদ্ধি, ভুট্টার চাষ এ বিভাগে উল্লেখযোগ্য হারে বেড়েছে। তারা এখন নিরাপদ খাদ্য উৎপাদন এবং ভালো কৃষি অনুশীলন পদ্ধতির দিকে যাচ্ছে।

বিভাগীয় বন কর্মকর্তা জানান, ময়মনসিংহ ও শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির উৎপাত বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বন্য হাতির কাছাকাছি গিয়ে টিকটকে ভিডিও ধারণ করার সময় বন্য হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়। তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন।

সভাপতি বলেন, ডেঙ্গু গৃহপালিত মশা। এটা থেকে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে। বন্য হাতির কাছাকাছি গিয়ে কৌতুহলবশত কোনো যুবক যাতে হাতির দলকে বিরক্ত না করে। আজকে সুন্দর ও ফলপ্রসূ আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ জিনিস উঠে এসেছে। সভায় সভাপতি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ কার্য সম্পাদনে নির্দেশনা দেন এবং সুন্দর সমন্বয়ের মাধ্যমে ময়মনসিংহ নগরীকে একটা নাগরিক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.