1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সারিয়াকান্দিতে বোহাইল ইউনিয়ন সাইবার দলের আংশিক কমিটি গঠন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বোহাইল ইউনিয়ন শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং বগুড়া জেলা শাখার নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলম রুনু, সাধারণ সম্পাদক জাফরুল সাদিক ও সাংগঠনিক সম্পাদক এইচ.এম স্বপন মনির স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে জুয়েল রানা সভাপতি ও আঃ মোমিন আকন্দ সাধারণ সম্পাদক ও আলামিন প্রামানিককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করে জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখা। আগামী ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলম রুনু ও সাধারণ সম্পাদক জাফরুল সাদিক জানান, নবগঠিত কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে এবং দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম আরও জোরদার করা হবে। নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি চাঁন মিয়া, সহ-সভাপতি শাহদৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রহুল আমীন, সহ- সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, প্রচার সম্পাদক আসর আলী, সহ-প্রচার সম্পাদক শাকিল আকন্দ, দপ্তর সম্পাদক গাজিউর রহমান, সহ-দপ্তর সম্পাদক, রিপন শেখ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজামাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুর আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক লাঞ্জু ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক হৃদয় আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আমিন হক, নারী বিষয়ক সম্পাদক সফুরা খাতুন, শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (লালমিয়া), ১নং সদস্য এইচ.এম স্বপন মনি, সদস্য যোবায়ের হোসেন, আব্দুর রশিদ মন্ডল, নাজমুল হাসান সুজন খান, আঃ রাজ্জাক আকন্দ, রহমত আলী, পলাশ হাসান টুটুল, আলম ভূইয়া, ইউসুফ আলী, শুকুর আলী, আতিকুর রহমান ঠান্ডু, জিহাদ হাসান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.