1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শাহজাদপুরে বালু উত্তোলনের ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বালু উত্তোলনের ড্রেজার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের যমুনা নদীর পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম হাফিজুল ইসলাম হাফিজ (৩০)। তিনি জালালপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে। তার শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, হাফিজুল যমুনা নদী থেকে বালু উত্তোলন কাজে জড়িত ছিলেন। রোববার রাতে যমুনা নদীর পাড়ামোহনপুর পয়েন্টে হাফিজুলসহ তার পাঁচজন সহযোগী এক সঙ্গে ড্রেজারের ইঞ্জিনের অংশে ঘুমিয়ে ছিলেন। পরে সোমবার সকালে তার মরদেহ দেখতে পান তার অন্যান্য সহযোগীরা। মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

ফিরোজ উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে হাফিজুলের সহযোগীরা বলছেন, হয়ত হৃদরোগে আক্রান্ত তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.