1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৫ম ব্যাচের পরীক্ষা সম্পন্ন  মৌলভীবাজারে উত্তীর্ণ ৭৫ জন, প্রশিক্ষণ শুরু ১ জানুয়ারি

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবকদের তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে সরকারের চলমান উদ্যোগ— “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প”–এর ৫ম ব্যাচের লিখিত ও মৌখিক পরীক্ষা মৌলভীবাজারে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে দেশের ৪৮টি জেলার মতো মৌলভীবাজার জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় শহরের টান কামিল মাদ্রাসা কেন্দ্রে। পরদিন ২০ ডিসেম্বর ২০২৫ যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার-এর কার্যালয়ে মৌখিক (ভাইবা) পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিকল্পনা শাখার সহকারী পরিচালক নাজমুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার-এর উপপরিচালক ফরহাদ নূর, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, মৌলভীবাজার-এর কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম, মোশাররফ হোসেনসহ প্রকল্পের সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ।
জানা যায়, লিখিত পরীক্ষায় মোট ৫০৪ জন আবেদনকারীর মধ্যে ১০৫ জন উত্তীর্ণ হন। পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৯৭ জন। চূড়ান্ত মূল্যায়নে ৭৫ জন প্রশিক্ষণার্থী নির্বাচিত হন এবং ২২ জনকে অপেক্ষমান তালিকাভুক্ত করা হয়।
উল্লেখ্য, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৫ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে। এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.