1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা !

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ছেড়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন রেদওয়ানুল হক প্রধান নামে এক বিএনপি নেতা। রবিবার (২১ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন বিএনপির এই নেতা।

সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী রেদওয়ানুল হক প্রধান সর্বশেষ দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে রেদওয়ানুল হক প্রধান বলেন, আমি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। দীর্ঘ সময় শালডাঙ্গা ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। জামায়াতে ইসলামী একটি ইসলামী দল এবং এরা দূর্নীতি মুক্ত রাজনৈতিক দল। তাদের আদর্শ আমার কাছে ভালো লেগেছে। তাই আমি স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিলাম।

এ বিষয়ে শালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, রেদওয়ানুল হক বিএনপি করতেন। একটা সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তবে দুই বছর আগে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়া হয়। এর পর থেকে সে বিএনপির একজন সাধারণ কর্মী।

এদিকে জামায়াতের সদস্য ফরম পূরণ করার পর আনুষ্ঠানিকভাবে রেদওয়ানুল হক প্রধানকে ফুল দিয়ে বরণ করে নেন শালডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন ও সেক্রেটারি আনারুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোশাররফ হোসেন, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য রাব্বি হোসেন, শালডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.