1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

দুমকি উপজেলার মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার গাজীপুরে গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদারকে পুলিশ। প্রেপ্তার করেছে। গত শনিবার (২০ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে গাজীপুরের কাশিমপুর এলাকায় ছেলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে,মিজানুর রহমান সিকদার অসুস্থতার কারণে চিকিৎসার জন্য কিছু দিন ধরে গাজীপুরে তাঁর ছেলের বাসায় অবস্থান করছিলেন। ভোর রাতে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে পটুয়াখালীর দুমকী উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়।

মিজানুর রহমানের ছেলে জিহাদ সিকদার জানান,পুলিশ তাঁর বাবাকে গাজীপুর আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এ বিষয়ে দুমকী থানার অফিসার ইনচার্জ মো.সেলিম উদ্দিন জানান,গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন,তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.