1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের সোনারগায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর (রবিবার) জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের উদ্যোগে সোনারগাঁয়ের সাদিপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাদিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফারাহ জুবায়েরের সঞ্চালনায় এবং সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সোনারগাঁ থানা কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমির হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াত উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন,  শহীদ শরীফ ওসমান হাদী একটি নাম একটি ইতিহাস। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় প্রতিবাদের কণ্ঠস্বর ছিলেন শহীদ শরীফ ওসমান হাদী। তিনি স্বদেশ প্রেমের প্রেরণার বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে ওসমান হাদিরা বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের হৃদয়ে। আমরা মহান আল্লাহর কাছে আমাদের ভাই ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি ওসমান হাদীকে শহিদ হিসেবে কবুল করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।

সভায় আলোচনা শেষে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আমির হোসাইন উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ হাদীর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.