1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা: কিবরিয়া সভাপতি ও লিটু সম্পাদক

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের -২০২৬ কার্যকালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন নয়াদিগন্তের জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গণদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু।

রোববার দুপুর ১২টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি/সমকালের প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন। নবগঠিত কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি গোলাম রহমান (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস দাস (প্রথম আলো) ও অর্থ সম্পাদক আতিকুর রহমান আতিক (বাংলাদেশ বেতার)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী শামসুর রহমান ইকবাল (বিটিভি ও বাসস), জালাল আহমেদ (মানবজমিন), মোখলেছুর রহমান (জনকণ্ঠ), এমরান হাসান সোহেল (কালের কণ্ঠ), আফরিন জাহান নিনা(দেশ বার্তা)। আগামী পহেলা জানুয়ারী-২০২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.