1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

আগামীকাল নারায়ণগঞ্জ আসছে কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা, মুনতাসীর আহমাদ

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মুনতাসীর আহমাদ আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকালে নারায়ণগঞ্জ শহরে আগমন করবেন। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা আয়োজিত নগর সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রোববার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর প্রচার সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ নগর সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচ এম শাহীন আদনান এর সভাপতিত্বে কেন্দ্রীয় সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর ও থানার, স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসীর আহমাদ সমসাময়িক ছাত্র রাজনীতি, নৈতিকতা ও ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব গঠনের গুরুত্ব তুলে ধরবেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ নগরীর ইসলামী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা ও ছাত্রসমাজের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।
নগর সম্মেলনকে ঘিরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্মেলন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.