1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

হাদি হত্যার বিচারের দাবিতে খুলনা নগরীতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজায় ইমামতি করেন হাফেজ আয়াতুল্লাহ ওসমানি। আজ জানাযার নামাজ শেষে হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবি ছাত্র জনতা। জানাজার নামাজ শেষে শিববাড়ি মোড়ে অবস্থান নেয় তারা। এর আগে শুক্রবার বাদ জুম্মা নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিববাড়ি মোড়ে গিয়ে সমাবেশে রুপ নেয়। সমাবেশে বক্তারা বলেন, ” শরিফ ওসমান হাদি কোন রাজনৈতিক দলের এজেন্ট ছিলেন না এবং তিনি কোন দলের বিরুদ্ধে বক্তব্যে দেন নি। তিনি কেবল বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ত্ব নিয়ে কথা বলেছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, প্রশাসন ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা গুলো কী ভুমিকা পালন করছে তা জনগন জানতে চায়। তাদের অভিযোগ এখনোও পর্যন্ত কোনো সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি এবং প্রশাসনের ব্যর্থতা বা মদদেই অভিযুক্তরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। খুলনায় বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান দেন। এসময় ভারতের দালালদের হুশিয়ার, দিল্লির দালালদের হুশিয়ার এ ধরনের শ্লোগান শোনা যায়। এছাড়া টকশোর সুশীলদের হুশিয়ার, মিডিয়ার সুশীলদের হুশিয়ার বলেও শ্লোগান দেওয়া হয়। এছাড়া সমাবেশে ইনকিলাব জিন্দাবাদ,” দিল্লি না ঢাকা, ঢাকা,ঢাকা, ঢাকা, “ভারতীয় আগ্রাশন রুখে দাও, রুখে দাও” ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়। বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির আত্মত্যাগ ভুলে যাওয়ার নয়,এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই এখনোও শেষ হয়নি। তারা চলমান রাজনৈতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ছাত্র সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।সমাবেশে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, জুলাই যোদ্ধা আল শাহরিয়ার, মো: শাকিল আহমেদ, বেলাল হোসেন, মাহাদী হাসান মুন্না, রাকিবুল ইসলাম, হাবিবুল্লাহ মেজবাহ, মোহাম্মসদ রফিকুল ইসলাম, এস কে রাশেদ, আবুজার আলকাম, মো: সাব্বির, তাসনিম চৌধুরী, ডা: আব্দুল্লাহ চৌধুরী, মিরাজ হোসেন, সাঈফ নেওয়াজ, সাফিন, সুমাইয়া বান্না, দিশা মারিয়া, নিয়াজ আলম রনি, তরিকুল ইসলাম সৌরভ, মো: তন্ময়, ফায়জুল্লাহ শুভ শিফাত, রুহুল আমিন ও রায়হান মুজিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.