1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

হাদির বোনকে সংসদ নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

জুলাই বিপ্লবের অগ্রনায়ক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই চত্ত্বরে আয়োজিত এক বিশাল জনসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে হাদির স্মরণে শাহবাগ চত্ত্বরের নামকরণ এবং তাঁর রেখে যাওয়া ‘ইনকিলাব কালচারাল সেন্টার’-কে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনার দাবি জানানো হয়। সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার তরুণ-তরুণী, নারী-পুরুষ অংশ নেন। অনেকেই পরিবারসহ উপস্থিত হন, আবার কেউ কেউ মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর। তিনি বলেন,

“হাদির মৃত্যু হতে পারে না। কারণ, তিনি দেশের জন্য, মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।”

তিনি আরও বলেন, “অনেক সুশীল সমাজ কথা বলছেন। কিন্তু কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় তাদের কাউকে তো দেখা যায়নি। তাই এই সুশীলগিরি বাংলাদেশে চলবে না।”

সরেজমিনে দেখা যায়, শাহবাগে জড়ো হওয়া ছাত্র-জনতার হাতে বিভিন্ন পতাকা এবং ব্যানার ছিল। তারা ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগান দিতে থাকেন।

যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সোহেল বলেন, “হাদির মতো দেশপ্রেমিক ও সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তার আদর্শ বাস্তবায়ন করাই এখন আমাদের দায়িত্ব।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানী ঢাকাসহ সারাদেশে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.