খুলনার আদালতের সামনে ডাবল মার্ডারের ঘটনায় জড়িত মো: এজাজুল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে সংবাদ সন্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব- ৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নিস্তার আহমেদ। তিনি আরো বলেন, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদারকে (৪০) প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার সাথে সাথে র্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সমুহ সংগ্রহ করে এবং সিসি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। বুধবার ১৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৫ টায় জোড়া হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ত, যাকে মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ সরাসরি দৃশ্যমান ইজাজুল হোসেন নামে অভিযুক্তকে রুপসা আইচগাতী এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে ঔই এলাকার ফারুক হোসেনের ছেলে। গ্রেফতার ইজাজুল জোড়া হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারোক্তী দিয়েছে। একই সাথে এই হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকা ৭ জনের নাম প্রকাশ করেছে।