1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

গাজীপুরের কাপাসিয়ায়- উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা প্রশাসন, অফিসার্স ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা কৃষক দল, কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ স্কাউটস কাপাসিয়া উপজেলা শাখা, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া সাব রেজিস্ট্রার অফিস, কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কাপাসিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান, কাপাসিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচি অনুযায়ী সকালে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বা স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে আটটায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ, ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা হয়।

সকাল এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ বিজয়মেলা, চারুকারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের প্রদশনীর আয়োজন করা হয়। কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল কাপাসিয়া শীর্ষক সংবাদ, সামগ্রী ও আলোকচিত্র প্রদর্শনীর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে আত্নদানকারী বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত বা প্রার্থনার আয়োজন করা হয়। সকল হাসপাতাল, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বনাম সুধি একাদশ অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোঃ সামসুদ্দীন খান, সদস্য সচিব মো. মফিজ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন নান্নু, বীর মুক্তিযোদ্ধা এম এ গণিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.