র্যাব-১২ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার সদর থানার মামলা নং- ৬২ তারিখঃ ১৭/০১/২০১৯ ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক), জিআর নং-৬২/১৯ (সদর) এর মাদক মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সাঈদ শোভন (২৬) গ্রেফতার হতে এড়াতে বগুড়া জেলার সদর থানাধীন মফিজ পাগলার মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ১৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ১৭.৫০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন মফিজ পাগলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মাদক মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সাঈদ শোভন (২৬), পিতা- মোঃ ওয়াজেদ আলী @ শাখা, সাং-শেরপুর রোড মফিজ পাগলার মোড়, থানা-বগুড়া সদর, জেলা- বগুড়া,কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তাহার নিকট হতে ০১টি পুরাতন Redmi স্মার্ট মোবাইল, ০২টি সিম কার্ড ও নগদ ২,৫৫০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।