1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ঘোড়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে শহীদদের স্মরণ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঘোড়াঘাট প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় এবং সভাপতি এম. এ. গাফ্ফার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া শিশু-কিশোর পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৩ নং সিংড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম সান্ত, উপজেলা জিয়া শিশু-কিশোর পরিষদের সভাপতি ও সাংবাদিক একরামুল হক, ঘোড়াঘাট থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (১২৮৯)-এর সভাপতি মাহফুজার রহমান এবং বুলাকীপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রুবেল মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ । ঘোড়াঘাট প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেড এম জাহিদ হোসেন মাতার দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া কামনা করেন করেন। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন, মোঃ আসাদুজ্জামন শামিম হোসেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.