1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কালিগঞ্জে ১৬ ডিসেম্বরে ডাঃ শহিদুল আলমের বিজয় র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় র‍্যালিটি কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যলয়ে এসে শেষ হয়। র‍্যালিতে ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শহিদুল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন,“মহান মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনন্য প্রেরণা দিয়েছিলেন। সেই ঘোষণা ছিল মুক্তিকামী মানুষের সাহস ও দৃঢ়তার প্রতীক।”

তিনি আরও বলেন, “১৬ ডিসেম্বর আমাদের চূড়ান্ত বিজয়ের দিন। এই বিজয় শুধু একটি পতাকা অর্জনের নয়, এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। আজকের দিনে আমাদের শপথ নিতে হবে—মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ তারিকুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য, বিএনপি, আছাফুর রহমান তুহিন, সদস্য, বিএনপি, সাতক্ষীরা জেলা শাখা, বিএনপি নেতা ও বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান তারা বলেন,“কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়া যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, তা আজও আমাদের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা যোগায়। প্রকৃত বিজয়ের অর্থ হলো জনগণের অধিকার নিশ্চিত করা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ইয়াসিন আলী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ইব্রাহিম কবির মিঠু, সাবেক সিনিয়র সহ-সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ নুরুজ্জামান, সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপি। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“বিজয় দিবস আমাদের ঐক্য ও প্রতিরোধের শিক্ষা দেয়। শহীদ জিয়ার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.