1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শরনখোলায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেটের জমকালো উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

শরনখোলার উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টূর্ণামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে গত  রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার সময়।
রাজাপুর কিংস ও রাজাপুর যুব সমাজের উদ্যোগে উক্ত ক্রিকেট টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন টূর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ নান্না মিয়া হাওলাদার।
ক্রিকেট টূর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বাদল,বিশিষ্ট সমাজ সেবক মোঃ পান্না মিয়া,টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া,বিএনপি নেতা আঃ জলিল,বিশিষ্ট ক্রীড়াবিদ ও সহকারী শিক্ষক সোহেল আহমেদ,সহকারী শিক্ষক মিজানুর রহমান আনাম,বিশিষ্ট ক্রীড়াবিদ আঃ কাদের,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মামুন গাজীসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে টূর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ নান্না মিয়া হাওলাদার বলেন,তরুণ ও যুব সমাজকে মাঠমুখী করতে পারলে সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করা সম্ভব। মাদক ও মোবাইল থেকে বিরত থাকতে মাঠের খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বাদল বলেন,মাঠের খেলাধুলায় যুব ও তরুণদের সম্পৃক্ততা বাড়াতে আরাফাত রহমান কোকো যে ভূমিকা রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।তিনি আরও বলেন,মাঠের খেলাধুলা যত বাড়বে তত সমাজের জন্য ভাল।তিনি আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।
টূর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করে। প্রথম দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়। টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর।টূর্ণামেন্ট এর সার্বিক পরিচালনায় আছেন জহিরুল ইসলাম জুয়েল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.