1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

পত্নীতলায় শত্রুতার জেরে আমগাছ কাটার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

নওগাঁর পত্নীতলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপিনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের আধঁরে পৈতৃক সম্পত্তিতে রোপণ করা আম বাগানের ৪৫০ টি আমগাছ কাটার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাইফুল ইসলাম বাদি হয়ে পত্নীতলা থানায় ৬ জন অভিযুক্ত করে লিখত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, বাদি সাইফুল ইসলাম ও বিবাদীরা একই গ্রামে বসবাস ও পারিবারিক জমি’র জন্য তাদের মধ্যে মনমালিন্য হয়। শ্যামবার্টি মৌজার জে এল নাম্বার ১৫৯, আর এস খতিয়ান নাম্বার ১২০, দাগ নাম্বার ৪৫২/৪৬৩ এর ২ একর ৮১ শতাংশ জমির উভয় পক্ষের মধ্যে ঝগড়া গন্ডগোল ও মারপিটে বাদীর চাচা মারা যায়। এই বিষয়ে মামলা দায়ের করা হলে পরবর্তীতে মামলা উঠানোর জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। মামলা না উঠানোয় প্রায় সময় ফসল নষ্ট করার হুমকি ধামকি দিতো। হঠাৎ নভেম্বরের ১৩ তারিখ রাতে ভাটাটিয়া গুন্ডা বাহিনি কে দেশিও অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রেখে তারা প্রায় ৪৫০ টি আমগাছ কেটে ফেলে তারা। যার মূল্য ছিলো আনুমানিক ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

এ বিষয়ে পত্নীতলা থানার ওসি তদন্ত আবু তালেব বলেন, এই বিষয়ে পত্নীতলা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.