যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। রবিবার সকাল আট টায় রহনপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, উপজেলা হিসাব রক্ষণ অফিসার আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আছহাবুর আলী, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ওয়াসিম আকরাম , পৌরনির্বাহী কর্মকর্তা খাইরুল হক , পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রামানিক , আনসার ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী প্রমুখ।