1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ওসমান হাদির হামলাকারীদের ছবি প্রকাশ, তথ্য চেয়েছে ডিএমপি

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হামলাকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিষয়ে তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ওসমান হাদির ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করে এবং এরই মধ্যে অভিযুক্তদের ছবি প্রকাশ করা হয়েছে। তাদের অবস্থান বা পরিচয় সম্পর্কে কেউ কোনো তথ্য জানতে পারলে নিকটস্থ থানায় অথবা ডিএমপির সংশ্লিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.