1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

‎বগুড়ার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চেকপোস্ট অভিযানে ৩ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাত ১২টা ৫০ মিনিটের দিকে রংপুর থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

‎মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর এন্ড রুবেল এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে স্থাপিত চেকপোস্টে পুলিশ বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা চারজনের নিকট থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মৃত আইয়ুব আলীর ছেলেআশরাফুল ইসলাম (২৮), মৃত ইমারত মুন্সির ছেলে তুষার মুন্সি (২০), হেলাল মালিথার ছেলে মুন্না মালিথা (২০), শফি ইসলামের ছেলে তুষার আহামেদ (২৬), তারা সবাই পাবনা জেলার বাসিন্দা।‎এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‎বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.