1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

খুলনায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

” সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  ১০ ডিসেম্বর দুপুরে খুলনা হোটেল সিটি ইনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস, নীতি ও আইসিটি সদস্য মুহাম্মাদ মুবিনুল কবীর। সেমিনারে প্রধান অতিথি বলেন, ভ্যাট সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থা সমুহের মধ্যে উল্লেখ যোগ্য কর। বাংলাদেশের উন্নয়নের যাত্রা উন্নত ও সমৃদ্ধ করতে সঠিকভাবে ভ্যাট প্রদান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তিনি ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনীতি আরো সুন্দর ও টেকসই করে গড়ে তোলা সম্ভব হবে। একজন ব্যবসায়ীর উচিত প্রতিটি ক্রেতাকে কোন পন্য ক্রয়ের সময় তাকে কর প্রদানের জন্য সঠিকভাবে বোঝানো এবং সঠিকভাবে ভ্যাট প্রদানে উৎসাহিত করে তোলা। এক্ষেত্রে ব্যবসায়ীরা ক্রেতার নিকট থেকে আদায় করা ভ্যাট সংগ্রহ করে সেটাকে সরকারের রাজস্ব খাতে সঠিক নিয়ম মেনে সময়মত কর প্রদান করা। তিনি আরো বলেন, ক্রেতার নিকট থেকে আদায় করা ভ্যাট নিজের ব্যবসায়ী টাকা না ভেবে সময়মত রাজস্ব খাতে প্রদান করাটা ও ঈমানের অংশ। খুলনা কমিশনার এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার কাজী মুহাম্মাদ জিয়াউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মো: মনিরুজ্জামান, মোংলা কাস্টমস হাউজের কমিশনার ম,সফিউজ্জামান, খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার মো: সারোয়ার হোসেন চৌধুরী। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার এস এম সোহেল রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মাদ সেলিম শেখ। ভ্যাট দাতাদের মধ্যে বক্তব্যে রাখেন, মো: ফজলুর রহমান ও শংকর কর্মকার। সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ভ্যাট দাতারা অংশ নেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ চলবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.