1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ময়মনসিংহ মুক্ত দিবসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বাকৃবি ভিসির শ্রদ্ধা

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫’ উদযাপন করা হয়েছে।

দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১০ডিসেম্বর)সকালে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে এই উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ভাইস-চ্যান্সেলর ও জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাও করা হয়। অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.