“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সাব্বির হোসেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেজবাহুর রহমান, মেডিকেল অফিসার, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহিরুল ইসলাম, আনসার-ভিডিপি কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার মো. সাখাওয়াত হোসেন এবং মহিলা বিষয়ক কার্যালয়ের মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তিনজন অদম্য নারীকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।