1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিশাল মশাল মিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

কিশোরগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন–বঞ্চিত পাঁচ নেতা ও তাদের সমর্থকদের উদ্যোগে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার পর জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে হাজারো নেতা–কর্মী জড়ো হন। পরে সেখান থেকে মশাল হাতে নিয়ে কিশোরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।

দীর্ঘ পথ অতিক্রম করে মিছিলটি কালীবাড়ী মুক্তমঞ্চে এসে শেষ হয়। মশাল মিছিল শেষে কালীবাড়ী মুক্তমঞ্চে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন— শোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব রেজাউল করিম চুন্নু,

জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন, জেলা বিএনপির সহসভাপতি শরিফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।

সমাবেশে নেতারা বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব যদি প্রার্থী পরিবর্তন না করে, তবে কিশোরগঞ্জের সকল রাস্তা–ঘাট বন্ধ ও শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে। নেতাকর্মীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে, তাই জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.