বাংলা দেশকে স্বাধীন করতে
ঝড়ছে যাদের প্রান ,
তারাই আজ ইতিহাসে
বীর শহীদের ঘ্রাণ ।
ভীন দেশীদের লাথি মেরে
যুদ্ধ করে যারা ,
স্বাধীনতা হায় কি মধুর
গর্বে বলে তারা ।
তাদের সাথে আমরাও যে
বিজয় দিনে বলি ,
এসো হে ভাই মুক্তি সেনা
করবো কোলাকুলি ।
তোমরা ছাড়া পেতামনা ভাই
আমরা স্বাধীন দেশ ,
ঐ যে দেখ পাগলী মায়ের
আউলা মাথার কেশ ।
যুদ্ধে মায়ের খোকন সোনা
একটি গুলির ঘায়ে ,
লুকিয়ে পরে মাটির কোলে
রক্ত ভেঁজা গায়ে ।