1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও গণস্বাক্ষর অভিযান।

সনাক ফরিদপুরের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সদস্য রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস আহ্বায়ক রিসালাতুন্নাহার। এতে সঙ্গীত পরিবেশন করেন শিপ্রা গোস্বামী, গোবিন্দ বাগচী ও মৌমিতা হালদার।

বক্তারা বলেন, দুর্নীতি একটি জাতির অগ্রগতির প্রধান অন্তরায়। দেশের টেকসই উন্নয়নের জন্য সামাজিকভাবে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি। পাশাপাশি দুর্নীতিবাজদের সামাজিকভাবে পরিহার করার ওপর জোর দেন তারা।

কর্মসূচির শেষ পর্বে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এতে সনাক ও এসিটি সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা জোরদারের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.