1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

গাজীপুর-১: মজিবুর রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মজিবুর রহমানের নির্বাচনী প্রচারণা আরও বেগবান হয়েছে। মঙ্গলবার সকালে কোনাবাড়ী-চন্দ্রা মহাসড়কের পাশে আয়োজিত এক বিশাল র‍্যালিতে অংশ নেন হাজারো মানুষ।

র‍্যালিতে নারীদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষণীয়। পল্লী অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের বিশাল সংখ্যক জনতা রঙিন পোশাক পরে র‍্যালিতে যোগ দেন। ব্যানার-ফেস্টুনে ভরে ওঠে পুরো মহাসড়কসংলগ্ন এলাকা।

মজিবুর রহমান বলেন, “গাজীপুর-১ আসনের মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাই আমার প্রধান অঙ্গীকার। জনগণ আমাকে ভালোবাসে, তাই আজ এতো মানুষের ঢল নেমেছে র‍্যালিতে। যদি আমাকে সুযোগ দেন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি মানবিক গাজীপুর উপহার দেবো।”

তিনি আরও জানান, বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় গণসংযোগ, পথসভা ও ঘরে ঘরে প্রচারণা চালানো হচ্ছে।

র‍্যালির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। বিপুল মানুষের অংশগ্রহণে পুরো এলাকা ছিল উৎসবমুখর।

স্থানীয় ভোটাররা জানান, এই ধরনের শান্তিপূর্ণ এবং শক্তিশালী গণপ্রচারণা নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলছে।

গাজীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। ভোটারদের আশা—আগামী নির্বাচনে তারা পাবেন উন্নয়ন, নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত একটি আসনের নিশ্চয়তা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.