1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখা ও বিক্রির অপরাধে কীটনাশক ব্যবসায়ী কে জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মণিরামপুর চালকিডাঙা বাজারে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখা ও বিক্রির করার অপরাধে মেসার্স চঞ্চল এন্টারপ্রাইজে ১৫ হাজার টাকা জরিমানা আদায় সহ মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে বিনষ্ট করলো মোবাইল কোর্ট। ০৮ ই ডিসেম্বর ২০২৫ সোমবার দুপুর ১২টার সময় মণিরামপুর উপজেলার চালকিডাংগা বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: শাহরিয়া হোসেন এর অভিযোগের ভিত্তিতে মেসার্স চঞ্চল এন্টারপ্রাইজ এর মালিক মো: ওহেদুজ্জামান তার দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখা ও বিক্রয় করার অপরাধে বালাইনাশক আইন – ২০১৮ অনুযায়ী ১৫,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট। এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে বিনষ্ট করা হয়। উক্ত মোবাইল কোর্টে মণিরামপুর থানার পুলিশ সদস্য অংশ নেন। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.