1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

আশুলিয়ায় ডুপ্লেস বাড়িতে ডাকাতি নগত টাকাসহ-স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১১৩ দেখেছেন

শাহাদাৎ হোসেন সরকার: সাভারের আশুলিয়ায় একটি ডুপ্লেক্স বাড়ীর বারান্দার গ্রিল কেটে ভিতরে প্রবেশে করে বাসায় থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে একটি ডাকাতদল। এসময় ডাকাত সদস্যের মারধরে বাড়ীর মালিক তার ছেলে ও ছেলের স্ত্রী আহত হন ।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাদরুজ্জামান। এর আগে শুক্রবার দিবাগত রাত ২ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর স্কুল সংলগ্ন আব্দুর রহমান দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রহমান দেওয়ান, তার ছেলে ফয়সাল ও ছেলের বউ। তারা সবাই ওই বাড়িতে বসবাস করতেন।

ভুক্তভোগী আব্দুর রহমান দেওয়ান জানান, গতকাল রাতের খাবার খেয়ে ১০ টার দিকে সবাই ঘুমিয়ে পরি। রাত ২ টার দিকে ৮/১০ সদস্যের একটি ডাকাতদল আমার বাড়িতে প্রবেশ করে। এরপর বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগত তিন লাখ টাকা লুট করে। এসময় আমরা বাড়ির লোকজন বাধা দিলে আমার ছেলে, ছেলের বউ ও আমাকে ব্যাপক মারধর করে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পরে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর ফুপাতো ভাই মোঃ আনোয়ার বলেন, রাতে ডাকাতি হয়েছে। আমার ভাই, ভাতিজা ও ভাতিজা বউকে মারধর করেছে ডাকাতরা। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সকালে হাসপাতাল থেকে তাদের বাড়ি আনা হয়েছে। আমরা সিসি ক্যামেরায় দেখেছি ডাকাতি শেষে ডাকাতরা দলবদ্ধভাবে বের হয়ে যাচ্ছে। আমার ভাতিজার প্রায় দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের স্বর্ণালংকার প্রায় ১৬/১৭ ভরি ছিল। সেগুলোসহ প্রায় ৩ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাদরুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ফুটেজ দেখে বিস্তারিত বলা যাবে। তবে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকারের ব্যাপারে ভুক্তভোগীরা এখনও কিছু জানায় নি। ঘটনাস্থলে আবার যাবো। বিস্তারিত পরে জানাতে পারবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.