1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া ও ধানের শীষে ভোট চেয়ে খন্দকার মুক্তাদিরের গণসংযোগ অব্যাহত

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও ধানের শীষে ভোট চেয়ে নগরীর বিভিন্নস্থানে গণসংযোগ করছেন সিলেট-০১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল শনিবার (৬ ডিসেম্বর) সকালে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার প্ল্যানেট আরাফ, লতিফ সেন্টার, কানিজ প্লাজা, ওভারসীজ সেন্টার থেকে গণসংযোগ শুরু করেন। বাদ জোহর গুম কৃত ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদের নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন। পরে তিনি ৯নং ওয়ার্ডের সুরমা আবাসিক এলাকা ও ২৭নং ওয়ার্ডে গনসংযোগ করেন।
এসময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে অবকাঠামোগত উন্নয়ন খুবই প্রয়োজন। সিলেট থেকে ঢাকায় যেতে রাস্তায় সারা সময় লেগে যায়। সারা বিশ্বে ট্রেন ভ্রমণ তুলনামূলক নিরাপদ। কিন্তু আমাদের দেশের ট্রেনের অবস্থা অত্যন্ত নাজুক। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে সিলেট-ঢাকা রুটে ট্রেনের আধুনিকায়ন করা হবে। যাতে দ্রুততম সময়ে মানুষ চলাচল করতে পারেন।
তিনি গুম কৃত ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন. একজন বাবা তার জীবদ্দশায় ছেলের ফিরে আসার দৃশ্য দেখলেন না, এর চাইতে কষ্টের কী হতে পারে। এ বিষয়ে ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পরিবারের মতো আমরাও গভীরভাবে ব্যথিত। তাঁর পিতা মরহুম মঈন উদ্দিনের রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন  করেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, নিহার রঞ্জিন পুরকাস্থ, মুফতি রায়হান উদ্দিন মুন্না, জাহেদ আহমদ প্রমুখ।-

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.