নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ গতকাল ০৬ ডিসেম্বর শনিবার পৃথক পৃথক মোট তিনটা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এবং আট জন ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
১ম অভিযানে নওগাঁ জেলার মান্দা থানাধীন কবুলপুর গ্রামে জনৈক এমদাদের বাড়ির সামনে হতে রাত-০৯.৩০ ঘটিকায় ১কেজি ৫ শত গ্রাম গাজা উদ্ধার সহ মাদক কারবারি সুজন(৪০) পিতা মৃত: তাহের সাং চক সাদাসিব থানা-নিয়ামতপুর জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।
২য় অভিযানে রাত ১০.১০ ঘটিকায় নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার সহ আসামি ফয়সাল (২৭) পিতা আ: মালেক সাং-পার নওগাঁ হাজিপাড়া থানা-জেলা নওগাঁ ও তার সহযোগী তরিকুল (৩৬) পিতা মৃত আছির সাং ভগবানপুর থানা-বদলগাছী জেলা-নওগাঁদের গ্রেফতার করা হয়।
একই তারিখে ৩য় ও শেষ অভিযানে রাত ১০.৪০ ঘটিকায় নওগাঁ পৌর এলাকার ঢাকা বাস ষ্ট্যান্ডের পাশে হোটেল অবকাশের ৪০৬ নং কক্ষ থেকে ৬০ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার সহ ১। আবু সাইদ (৩১) পিতা-শাহদত হোসেন সাং-শিংবাচা থানা-জেলা নওগাঁ, সোহেল (৩২) পিতা শরিফুল মন্ডল সাং সরিসপুর থানা জেলা নওগাঁ,প্রকাশ রাজবংশী (৩২) পিতা-বিজয় রাজবংশি সাং-পাতিলাপাড়া থানা-সাটুরিয়া জেলা মানিকগঞ্জ । জাকির (৩২) পিতা-আ: রাজ্জাক সাং-নিয়ামতপুর(বালাহার) থানা-নিয়ামতপুর জেলা-নওগাঁ, রিপন (৩২) পিতা- হারুন অর রশিদ সাং-চকপ্রসাদ থানা ও জেলা নওগাঁদের দখল হতে উদ্ধার করে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গড়তে জেলাজুড়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, “মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অভিযানে গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
এদিকে স্থানীয়রা এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, মাদক নির্মূলে সচেতনতাসহ কঠোর আইনগত পদক্ষেপ আরও জোরদার করা জরুরী। মাদকবিরোধী এই ধারাবাহিক অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।