1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বগুড়ায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়া ভন্ড জ্বিনের বাদশা অলৌকিক ক্ষমতাধর মহিদুল গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ভন্ড জ্বিনের বাদশা পরিচয়ে ও অলৌকিক ক্ষমতার ভান করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ বিভিন্ন নারী ও পুরুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা ভন্ড জ্বিনের বাদশা মহিদুল ইসলামকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা। প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার।

গত (৪ নভেম্বর) মামলার বাদী বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ মোমিনুর রহমান (৬৫), পিতা মৃত সাখাওয়াত হোসেন, সাং ফুলতলা, শাহজাহানপুর বগুড়া। মোমিনুর রহমান বাদী হয়ে, মহিদুল ইসলামসহ ৪ জনকে বিবাদী করে, সোনাতলা থানায় মামলা দায়ের করে।
মামলার গ্রেফতারকৃত আসামী হলো সোনাতলা উপজেলার রানিরপাড়া গ্রামের তোজাম আকন্দের ছেলে মাহিদুল ইসলাম (৩৫), ভন্ড প্রতারক জীনের বাদশা (কবিরাজ)। উক্ত মামলার ঘটনার কিছুদিন পুর্বে ১নং বিবাদীর সাথে বাদীর মহাস্থান এলাকায় ইসলামী জলসায় পরিচয় হয়। সেই সুবাদে বাদীর সাথে ১নং বিবাদীর মাঝে মধ্যে কথা বার্তা হতো। বাদী প্রতিদিনের ন্যায় গত ০৭/০৯/২০২৫ ইং তারিখ আছরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বাহির হয়। অনুমানিক রাত ১০ টার সময় বাদীর মেয়ে ফাতেমা জানায় যে, ১নং বিবাদীর বাড়ীতে ইসলামিক জালসা আছে, সেখানে বাদীকে যেতে বললে বাদী আরো ৬ জন গত ০৭/০৯/২৫ ইং তারিখে সেখানে যায়। পরের দিন বিবাদীগণ আমাকে খাবারের সাথে মেডিসিন-ক্যামিকাল অথবা ঝাঁড়ফুক দিয়ে অস্বাভাবিক অবস্থায় রাখে যাহাতে বাদী কোন ধরনের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন। বাদীর আত্মীয় স্বজন সবাই বাদীকে ফোন করলে আজ আসবো, কাল আসবো বলিয়া প্রায় ৭ দিন অতিবাহিত করেন। পরবর্তীতে এই ৭ দিন সহ বিভিন্ন সময়ে বিবাদীগণ বাদীর নিকট হতে নগদে ও বিকাশের মাধ্যমে মোট ১২ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে বিবাদীগণ হাতিয়ে নেয়। উক্ত মামলার প্রেক্ষিতে সোনাতলা থানার মামলা নং-০২ তাং-০৪/১২/২৫ খ্রিঃ ধারা-৪২০/৩৮৬/৩৪/৫০৬ পেনাল কোড রুজু হয়।

মামলা রুজুর পর জেলা গোয়েন্দা শাখা বগুড়ার অফিসার এসআই নিরস্ত্র মোঃ আরিফুল ইসলাম-২ এর নেতৃত্বে একটি চৌকশ টিম বিবাদী মহিদুল ইসলাম এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ০২টি কথিত হাড়, ০২ সুরমা দানী,০৩ লাল কাপুর, ০১টি আতর, ০২টি তাবিজ, ০৩টুকরা সাদা কাপুর, ০৩টি তজমি ছোট বড়, ০৫টি আগর বাতি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.