চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ইয়ার এন্ডিং বিজনেস ডেভেলপমেন্ট মিটিং এবং মৃত্যুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠানে মুহাম্মদ বাদশা মিয়ার নমিনীকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার মোগলেরহাট সেলস্ অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ বাদশা মিয়া তিন বছর আগে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের নিরাপত্তা পলিসি গ্রহণ করেন। মৃত্যুর পর তার নমিনী স্ত্রী জোসনারা বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন অতিথিবৃন্দ।
রাঙ্গুনিয়া সেলস অফিসের ইনচার্জ মীর জোবাইদুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চট্টগ্রাম সেলস অফিসের ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক জাহেদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি সেলস অফিসের এসএসএম আরিফুর রহমান ভূইয়া, ব্রাঞ্চ ম্যানেজার হোসেল রানা, রানীরহাট ব্রাঞ্চ ম্যানেজার ওসমান গণি এবং ব্রাঞ্চ ম্যানেজার জাহেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিফাত আলম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার রফিক মিয়া চৌধুরী, আবুল বশর, রহিম উদ্দিন জনি, নাছির উদ্দিন, শামীম উদ্দিন, মুহাম্মদ ইকবাল, সাজাউর রহমানসহ ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকের বিশ্বাস ও আস্থাই একটি সেবামুখী প্রতিষ্ঠানের মূল শক্তি। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ভবিষ্যতেও দ্রুত মৃত্যু দাবী নিষ্পত্তি ও উন্নত সেবা প্রদানে বদ্ধপরিকর।