1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শিবচরে ভাসুরের কু-নজর থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ গৃহবধূ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৪৪ দেখেছেন

রাকিবুল হাসান(রকি) শিবচর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ছোট ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

গত ২৪ মে উপজেলার বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের ৩নং ওয়ার্ড মাদবর কান্দি
এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী নুরুন্নাহার আক্তার(২৮)এর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,
যাদুয়ারচর গ্রামের মাদবর কান্দি এলাকার মোঃ সামাদ মাদবরের ছেলের সাথে তার বিয়ে হয়।
বিয়ের পর স্বামীর বাড়িতে ঘর সংসার করা অবস্থায় এক কন্য সন্তানের মা হন তিনি।

এরপর সংসারের আর্থিক সচলতা রাখার জন্য স্বামী দীদার মাদবর রাজধানীর ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীতে চলে যান।
এরই সুযোগে বিভিন্ন সময় ভাসুর আজিজুল মাদবর(৬১) তার আপন ছোট ভাইয়ের স্ত্রীরকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই এক পর্যায়ে গত ২৪ মে বিকেল ৪:৩০ মিনিটে ভাসুর
আজিজুল মাদবর ওই গৃহবধূর শয়ন ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন।
এ সময় ওই গৃহবধূ ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে আসে,এবং আজিজুল মাদবরকে গৃহবধূর ঘর থেকে পালিয়ে যেতে দেখে।

এ বিষয় অভিযুক্ত আজিজুলের সাথে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি,তবে তার স্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.