1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে  সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম। কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। এসময় সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মকর্তাসহ জেলার প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভা শেষে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার, সাদা ছড়ি ও হেয়ারিংএইড বিতরণ করা হয়। এছাড়া জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৩ জন প্রতিবন্ধীকে বিনাসুদে প্রত্যেককে ৭০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধীদের অধিকার, সম্মান, প্রযুক্তি-সহায়ক সুবিধা বৃদ্ধি এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.